নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - জামুড়িয়ার শেখপুরের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ ফার্নেস বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে অন্তত পাঁচ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভিতরে আরও কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে আচমকা ফার্নেসে বিস্ফোরণ ঘটতেই কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ, দমকল আর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পাঁচ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। ফার্নেসের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকায় ভিতরে ঢুকে পুরো এলাকা তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। আগুনের তাপমাত্রা কমলেই কারখানার অন্দরে বিস্তারিত তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ৮ থেকে ১০ জন শ্রমিকের এখনও খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতারা দ্রুত তদন্তের দাবি জানান।পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ আর কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়
অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের