নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ২১ জুলাই ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন শহীদ পত্নী। ১৯৯৩ সালের শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায়, 'তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাঁচব, দিদির সঙ্গেই থাকব'।
১৯৯৩ সালের ২১ জুলাই রাইটার্স অভিযানে শহীদ হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা শেখ আব্দুল খালেক। তারপর থেকে প্রায় প্রতি বছরই শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার স্ত্রী। এবারে শারীরিক অসুস্থতার কারণে নিজে যেতে না পারলেও পরিবারের অন্য সদস্যদের পাঠানোর কথা জানিয়েছেন তিনি। কোহিনুরার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও শহীদ পরিবারকে ভুলে যাননি। স্বামীর আত্মত্যাগ ছিল দিদির ডাকে সাড়া দিয়েই। তাই তাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই উদযাপন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শহীদ পরিবারের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে।
ঘটনা প্রসঙ্গে কোহিনুরা বিবির বক্তব্য,'গত ৩০ বছর ধরে অন্য কোনো রাজনৈতিক দল আমাদের খোঁজ নেয়নি। কেবল মমতাদি আমাদের পাশে থেকেছেন। খোঁজখবর নিয়েছেন প্রতিনিয়ত। তাই কংগ্রেস বা অন্য কোনো দল আমার কাছে এলেও সাফ জানিয়ে দিয়েছি যে বিপদের দিনে কেউ আমাদের কথা ভাবেনি। কেবল দিদি ছিল সবসময়। তিনি রেলমন্ত্রী থাকাকালীন আমার ছেলেকে রেলে চাকরি দিয়েছিলেন। তার দয়াতেই আমরা বেঁচে আছি। বর্তমানে আমি থাইরয়েডের সমস্যা সহ চরম শারীরিক অসুস্থতায় ভুগছি। যার কারণে এ বছর আমার কোথাও যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি কেবল দিদিকেই চিনি। সুস্থ থাকলে তার পাশেই থাকবো সবসময়। আমার পরিবার থেকে অন্য কেউ কর্মসূচিতে যাবে কিনা তা ছেলে বাড়ি ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে'।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়
অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের