নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রথযাত্রার আবহে মিড ডে মিলে মিললো জগন্নাথের ৫৬ ভোগ। মায়াপুরের একটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে পড়ুয়াদের জন্য পরিবেশন করা হল মহাপ্রসাদ। ঘটনাটিকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরী হয়েছে এলাকায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে , মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট বিদ্যালয়ে রথযাত্রার পরের দিন বিশেষ আয়োজন করা হয় জগন্নাথদেবের ৫৬ ভোগ। পুজোর নিবেদনের পর সেই মহাপ্রসাদই মিড ডে মিল হিসেবে পরিবেশন করা হয় ছাত্রছাত্রীদের। শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় প্রায় ৪০০ জনের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করা হয়। বিভিন্ন ফল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, পরমান্ন, শাক, ভাজা সহ নানা নিরামিষ পদ দিয়ে সাজানো হয় ৫৬ ভোগ। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য পড়ুয়াদের বিদ্যালয়ের সঙ্গে আরও বেশি করে যুক্ত করা। ভোর থেকে মিড ডে মিলের রাঁধুনিরা এই বিশেষ রান্না প্রস্তুত করেন। বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
ঘটনা প্রসঙ্গে প্রশাসক আনোয়ার শেখের বক্তব্য,'প্রতি বছরই হয়। নতুন কিছু নয়। এই আয়োজনের মূল উদ্দেশ্যেই হলো যাতে সকল ছাত্রছাত্রীকে ইনভল্ভ করা যায়। এত গুলো পদে ছাত্রছাত্রীরা আকৃষ্ট হবে। যারা ভালোভাবে সারাবছর খেতে পায়না তারা আসতে আগ্রহী হবে। এর কোনো নেগেটিভ দিক নিয়ে কেউ এখনো কোনো কমপ্লেন জানায়নি। সরকার যা সিদ্ধান্ত জানাবে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে'।
অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের