6a5b5cb7f2bb5_WhatsApp Image 2026-07-18 at 16.29.43
জুলাই ১৮, ২০২৬ বিকাল ০৫:৩৩ IST

সুবর্ণরেখার ভাঙনে আতঙ্কে মালিঞ্চা , নদীগর্ভে স্থায়ী বাঁধের দাবিতে সরব গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে সুবর্ণরেখা। আর তার জেরেই মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।  ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে চাষের জমি, ভিটেমাটি সহ গাছপালা। নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বর্ষাতেই নদীভাঙন রোধের আশ্বাস মিললেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয় না। দীর্ঘদিনের অবৈধ বালি উত্তোলনের জেরেই নদীর স্বাভাবিক গতিপথ বদলে গিয়ে ভাঙন আরও ভয়াবহ হয়েছে। ইতিমধ্যেই বহু পরিবার চাষের জমি হারিয়ে জীবিকা সংকটে পড়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান বিজেপির নয়াগ্রাম ৫ মণ্ডলের সভাপতি তাপস সুঁই। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দেন তিনি। গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত স্থায়ী নদীবাঁধ নির্মাণ সহ অবৈধ বালি উত্তোলন বন্ধ করে নদীভাঙন রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবীন রানার বক্তব্য,'খুবই আতঙ্কের মধ্যে রয়েছি আমরা। দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে আমাদের বাড়িঘর ধ্বসে যাবে। আমরা যাতে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারি তার জন্য একটা বাঁধের আবেদন জানাচ্ছি। ক্রমাগত বালি তোলার জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনকে জানানো হলে তারা শুধু এনকোয়ারি করে চলে গেছে। কোনো ব্যবস্থা নেয়নি'।

এলাকার মন্ডল সভাপতি তাপস সুঁইয়ের বক্তব্য,'এলাকা পরিদর্শন করে আমরা দেখলাম পরিস্থিতি খুবই খারাপ। এলাকাকে বাঁচানো খুবই মুশকিল। বিগত সরকারের এই পদক্ষেপ নিয়ে ভাবা অবশ্যই উচিত ছিল। আমরা এখনই হঠাৎ করে কিছু বদলে দিতে তো পারবোনা কিন্তু আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই সকলের পাশে থাকার চেষ্টা করবো। আমরা সরকারকে জানাবো নদীভাঙনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে। এলাকাবাসীর কথা একেবারেই যথাযথ। অবৈধভাবে বালি তুলে তুলে নদীগর্ভকে শেষ করে দিয়েছে বিগত সরকার। কোনো পদক্ষেপই নেওয়া হয়নি পরিস্থিতি সামাল দিতে'।

আরও পড়ুন

মিড ডে মিলে ৫৬ ভোগ ! মায়াপুরের স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ
জুলাই ১৮, ২০২৬

বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়

ডায়মন্ড হারবারে রাতারাতি প্রাসাদ , আমতলার কার্যালয় ভাঙতেই বিস্ফোরক অভিযোগের ঝড়
জুলাই ১৮, ২০২৬

অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়

চিকিৎসক হওয়ার স্বপ্ন , নিটে বাজিমাত পাঁশকুড়ার প্রান্তিকের
জুলাই ১৮, ২০২৬

চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য

কাকদ্বীপ স্টেশন চত্বরে রেলের বুলডোজার , গুঁড়িয়ে গেল অবৈধ দখল
জুলাই ১৮, ২০২৬

মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা 

যতদিন বাঁচব দিদির সঙ্গেই থাকব , ২১ জুলাই নিয়ে শহীদ পত্নীর স্পষ্ট বার্তা
জুলাই ১৮, ২০২৬

শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়

গ্যাস লিক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূ, ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের
জুলাই ১৮, ২০২৬

৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ

রেলগেটের নিরাপত্তায় বড় প্রশ্ন, ঝুঁকি নিয়েই চলছে হাজারো মানুষের যাতায়াত
জুলাই ১৮, ২০২৬

একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল জামুড়িয়ার স্পঞ্জ আয়রন কারখানা, বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা
জুলাই ১৮, ২০২৬

ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান

পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষকে রাস্তায় ঘোরালো পুলিশ , চোর চোর স্লোগানে মুখর এলাকা
জুলাই ১৮, ২০২৬

নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়

পড়ুয়া শূন্য , একমাত্র শিক্ষকও বদলি ! কুশমন্ডিতে বন্ধ হয়ে গেলো সরকারি জুনিয়র হাইস্কুল
জুলাই ১৮, ২০২৬

প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের 

অভিষেকের অফিসে এবার বুলডোজার অভিযান , নোটিশ অগ্রাহ্যের পরেই প্রশাসনের বড় অ্যাকশন
জুলাই ১৮, ২০২৬

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়

উত্তরবঙ্গ সফরে অমিত শাহ , চিকেনস নেক সুরক্ষায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠক
জুলাই ১৮, ২০২৬

শিল্পায়নে বড় বাজি বাংলার , ১৫ হাজার কোটির বিনিয়োগে শ্যাম স্টিলের মেগা প্রকল্প উদ্বোধন শুভেন্দুর
জুলাই ১৭, ২০২৬

১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী

হোটেল গরম তেলে চিকেন কোরমা বানানোর চেষ্টা , ভয়াবহ পরিণতি হোটেল মালিকের
জুলাই ১৮, ২০২৬

দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান 

ঝিরিঝিরি বর্ষায় অষ্টমঙ্গলার মাঝেই পুরোনো প্রেমিকের সঙ্গে গভীর ঘনিষ্ঠতা , শোকে দুনিয়া ছাড়লেন নতুন বর
জুলাই ১৭, ২০২৬

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের