নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিয়ের মাত্র ৫ দিনের মধ্যেই ভেঙে পড়লো নবদাম্পত্যের স্বপ্ন। শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর তার মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিপুরে।
পরিবার সূত্রে জানা গেছে , শক্তিপুর থানার পাঠকপাড়া এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ছোটন ঘোষ। গত ৪ জুলাই পারিবারিকভাবে তার বিয়ে হয়। কিন্তু নতুন জীবনের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ছোটন ঘোষকে নানা কারণে মানসিকভাবে হেনস্থা করতে শুরু করেন। তার নিজের বাড়ি না থাকায়, মামার বাড়িতে বসবাস করাকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করা হতো। পাশাপাশি কনে নাবালিকা হওয়ার অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সদস্যরা মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যান। এই অপমান, মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ৯ জুলাই ছোটন বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শক্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...