নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রান্নার মাঝেই ভয়াবহ বিপত্তি। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে খাবারের হোটেল। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা দোকান। দমকলের তৎপরতায় আশপাশের এলাকা রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে যায় হোটেলের প্রায় সমস্ত সামগ্রী। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন কলেজ মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো শুক্রবার সকালে হোটেলের মালিক রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। কড়াইতে তেল গরম করার সময় আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় দোকানের আসবাব পত্র, রান্নার সরঞ্জাম সহ ভিতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ,ফরিদপুর ফাঁড়ির পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে। ফলে আগুন পাশের দোকান গুলিতে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।
দমকলের পক্ষ থেকে জানানো হয় , 'এই অগ্নিকাণ্ডে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আরও কি কি ক্ষতি হয়েছে তা এখনো পুরোপুরি বলা সম্ভব নয়। তবে আগুন ছড়িয়ে পড়া আটকানো গেছে নাহলে পাশাপাশি দোকান গুলোতেও আগুন ছড়িয়ে পড়তো। কি কারণে আগুন লাগলো, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ'।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়
অভিষেকের কার্যালয় ভাঙতেই অভিযোগের ঝড়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের