নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আমতলায় পাঁচতলা পার্টি অফিসে বুলডোজার অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। প্রশাসনের দাবি, বৈধ অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কার্যালয়। অভিযানের পর এবার সামনে আসছে নির্মাণ ঘিরে একাধিক অভিযোগ ও স্থানীয়দের নানা দাবি, যা ঘটনাকে আরও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।
শনিবার আমতলায় তৃণমূলের পাঁচতলা পার্টি অফিসে বুলডোজার চালায় প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, ভবনটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদিত নকশা ও বৈধ নথি জমা দেওয়া হয়নি। জানা গেছে, চলতি মাসে পরপর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে দুবার নোটিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের বক্তব্য, ওই জমিটি ‘লিপস অ্যান্ড বাউন্ডসের' নামে নথিভুক্ত এবং নোটিশের জবাব না মেলায় আইনানুগ পদক্ষেপ হিসেবে ভাঙার অভিযান চালানো হয়েছে।
অভিযানের পর বিজেপি নেতা অভিজিৎ দাস অভিযোগ করেন, ওই পার্টি অফিসটি একটি পুরনো বেকারির জায়গায় তৈরি হয়েছিল এবং নির্মাণে কোনও বৈধ অনুমোদন নেওয়া হয়নি। একই ধরনের দাবি করেছেন এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দাও। তাদের বক্তব্য অনুযায়ী, বহু বছর আগে সেখানে একটি বেকারি ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই ভবন নির্মিত হয়। তবে আগুন লাগার কারণ বা তা ইচ্ছাকৃত ছিল কি না, সে বিষয়ে কোনও সরকারি তদন্ত বা আদালত-স্বীকৃত সিদ্ধান্তের উল্লেখ পাওয়া যায়নি।
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়
চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে বড় সাফল্য
মাথার ওপর থেকে ছাদ হারিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসীরা
নদীর ধারে থাকা একাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির কথায় , তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়
৬০ দিনের মধ্যে টাকা না দিলে দিতে হবে ৯ শতাংশ সুদ
একাধিক রেলগেটে নিরাপদ পারাপারের দাবিতে সরব স্থানীয়রা
ফার্নেস বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান
নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয়দের
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
দমকলের তৎপরতায় রক্ষা পায় আশপাশের দোকান, প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের