নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ক্ষমতায় আসার মাত্র ২ মাসের মধ্যেই শিল্পায়নের পথে গতি বাড়ানোর বার্তা দিল রাজ্য সরকার। ডানকুনি ও অন্যান্য শিল্প প্রকল্পের পর এবার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ, হাজার হাজার কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে এই প্রকল্পকে নতুন শিল্পবাংলার অন্যতম মাইলফলক হিসেবে তুলে ধরল সরকার।
শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা। সংস্থার দাবি, নতুন ইউনিট চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি, এই প্রকল্পকে ঘিরে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠায় বাঁকুড়া ও আশপাশের জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, ' কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আমরা কাজ করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে লড়াই করে যাব। আমরা পরিশ্রম করব বাংলার মানুষর জন্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য। বাংলার গ্যাপ ফিলিংয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। আগামী ৫ বছরে যে কাজ করে দেখাব, বাংলার মানুষ তা অনুভব করবে। মোট ১৫ হাজার কোটির বিনিয়োগ।'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শিল্পমঞ্চ থেকে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন, ' আজ ১৫ হাজার কোটির বিনিয়োগ। আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ধূলাগড়ে ৭০০ কোটির আমূল প্ল্যান্টের ভর্চুয়ালি উদ্বোধন। অগাস্টের ১৫ তারিখের পর আবার দুর্গাপুরে আসব। ৪ হাজার কোটির নতুন বিনিয়োগ তৈরি আছে। বড় বড় গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে। আদানি গ্রুপের নিউটাউনে হাসপাতাল।'
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের