নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিরাট কোহলি , রোহিত শর্মার মত বিশ্বজুড়ে স্মৃতি মন্ধানার অনুরাগীরা সংখ্যাও কম নয়।সম্প্রতি বিশ্বজয় করেছেন স্মৃতি - হরমনপ্রীত কৌররা। উৎসবের হওয়া এখনও বইছে সর্বত্র। এরই মাঝে প্রকাশ্যে এল ব্যাট হাতে কাশ্মীরি খুদের এক ছবি। তাকে দেখে মুগ্ধ হয়ে বার্তাও পাঠিয়েছেন স্মৃতি।
পরিচালক কবীর খান সম্প্রতি কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। সেখানে গিয়ে খুঁজে পান এক খুদে তারকাকে। নাম আরু। তিনি দেখেন, বাড়ির কাছে অনুশীলনে মগ্ন সে। জানতে পারেন, সেই খুদে ক্রিকেটারের আদর্শ ভারতীয় স্মৃতি মন্ধানা। এরপর সোশাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেন পরিচালক। সেই পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হতে বেশি সময় নেয়নি। পোস্টটি কোনোভাবেই নজর এড়ায়নি স্মৃতি মন্ধানার।
কবির খান পোস্ট করে লিখেছিলেন , "কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটা আমাকে সবসময় জাদুকরী মুহূর্ত উপহার দেয়। যেমন আরুর মতো কিশোরী মেয়েটি। সে আমাকে বলেছে, স্মৃতি মন্ধানা ওর প্রিয় খেলোয়াড়। আমি আশা করি, স্মৃতি এই পোস্টটি দেখতে পাবে।" পোস্টটি দেখে খুদের উদ্দেশ্যে স্মৃতি লিখেছেন , "ছোট্ট আরুকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ওর হয়ে আমিও গলা ফাটাব। এ কথা ওকে বলে দিও।" খুদে ভক্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের