নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার নন্দীগ্রাম দিবস। ২০০৭ সালের রক্তাক্ত ইতিহাস স্মরণে রাজ্যজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের। এই দিনকে উপলক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নন্দীগ্রাম সহ বিশ্বের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম।' সঙ্গে তিনি নন্দীগ্রাম-সহ পৃথিবীর প্রতিটি শহীদকে জানান বিনম্র শ্রদ্ধা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, 'ভুলছি না, ভুলব না। শরীর কি ওটা?' তিনি বিশ্বজুড়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন। নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও আবেগিক সম্পৃক্ততার এক অন্যতম কেন্দ্র। ২০০৭ সালে ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ১৪ মার্চ রাষ্ট্রীয় বাহিনীর অভিযানে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রক্তাক্ত স্মৃতি রাজ্যের রাজনৈতিক ইতিহাসে স্থায়ী দাগ রেখে যায়।
ভূমি রক্ষার ডাক থেকে জন্ম নেয় আন্দোলনের আগুন, যার ঢেউ ছড়িয়ে পড়ে সমগ্র বাংলায়। সেই আন্দোলনই পরবর্তীতে পরিবর্তনের জোয়ার সৃষ্টি করে রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। প্রতি বছরের মতো এবারও নন্দীগ্রামে শহীদ বেদিতে মাল্যদান, স্মরণসভা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের