নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটমুখী বঙ্গে বাংলার রাজনীতিতে প্রতিদিনই নতুন চমক। তৃণমূল–বিজেপির মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বিরোধী শিবিরে চলছে জোট ও সমীকরণের টানাপোড়েন। ঠিক এই আবহেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এল নতুন দল জনতা উন্নয়ন পার্টি। শনিবার রেজিনগরের সভা থেকে তৃণমূলের একাধিক পরিচিত মুখ দলবদল করায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।
শনিবার রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার। ভোটের আগে তার এই রাজনৈতিক অবস্থান বদল ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। শুধু ইয়াসিন হায়দারই নন, ওই সভায় হুমায়ুন কবীরের দলে নাম লেখান তার ছেলে তথা বেলডাঙা–২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ রবীন।
পঞ্চায়েত সমিতির দলনেতা তৃণমূলের জহিরুদ্দিন মোল্লা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা বসিরহাট হুমায়ুন আমিন। একসঙ্গে একাধিক পরিচিত রাজনৈতিক মুখের যোগদানে জনতা উন্নয়ন পার্টির সাংগঠনিক শক্তি বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
তবে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের মতে, 'এদের কোনও রাজনৈতিক আদর্শ নেই। আজ এই দল, কাল ওই দলে ঘুরে বেড়ায়। এদের দলবদলে তৃণমূলের কিছু যায় আসে না।' ভোটের আগে নতুন দল ও নতুন সমীকরণ নিয়ে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে হুমায়ুন কবীরের দল।
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন