নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা মাস। তার আগেই ফের রাজনৈতিক উত্তাপ বাড়াতে বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি। অমিত শাহের বঙ্গ সফরকে ঘিরে বঙ্গ বিজেপিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার সন্ধ্যায় অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছাতেই নজিরবিহীন ভিড় জমে যায় বিজেপি নেতাকর্মীদের মধ্যে। জাতীয় পতাকা ও বিজেপির পতাকা হাতে জয়োধ্বনিতে মুখর হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। গাড়ি থেকে নেমে শাহ নিজেই এগিয়ে যান কর্মীদের দিকে, হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যান সল্টলেকে বিজেপির রাজ্য দফতর।
জানা গেছে, রাতেই সেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠক থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে জোর জল্পনা রাজনৈতিক মহলে। তিন দিনের সফর সূচিও বেশ ব্যস্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পাশাপাশি বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে পৃথক বৈঠক করবেন অমিত শাহ।
এরপরেই, আরএসএস নেতৃত্বের সঙ্গেও সমন্বয় বৈঠক রয়েছে তার। বুধবার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেওয়ার পর সায়েন্স সিটির অডিটোরিয়ামে বুথ কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে সল্টলেক বিজেপি কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের