698b250a74e72_IMG-20260210-WA0274
ফেব্রুয়ারি ১০, ২০২৬ বিকাল ০৬:০২ IST

ভোটের প্রচারের জন্য দেওয়াল দখল নিয়ে ধুন্ধুমার , তৃণমূলের বিজ্ঞাপন রুখতে ঈশ্বরের শরণাপন্ন বিজেপি

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা -  ২৬ এর বিধানসভার উত্তপ্ত হাওয়া বইছে বেশ কয়েকমাস ধরেই। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভোটের প্রচার। আর প্রচার মানেই দেওয়াল লিখন। দেওয়ালের এক একটি দল তাদের বানি লিখে ভোট ভিক্ষা চাইবেন। তবে হাড়োয়ার চিত্র এখন থেকেই উত্তপ্ত। দেওয়াল দখল নিয়ে রীতিমত ধুন্ধুমার কাণ্ড শুরু করে দিয়েছে দুই শিবির।

সূত্রের খবর , ঘটনাটি হাড়োয়ার গোপালপুর এলাকায়। ২৬-এ বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি কর্মীরা।  বাড়ির মালিকদের অনুমতি নিয়ে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দিয়ে দেওয়াল লিখন এর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ঠিক সেখানে বাঁধা দিয়েছে শাসক শিবির। সেই সমস্ত দেওয়ালে তৃণমূল সবুজ কালী দিয়ে লিখে দেয় এই দেওয়ালে বিজ্ঞাপন মারিবেন না। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

তৃণমূলের এই মস্তানি ঠেকাতে এবার ঈশ্বরের শরণাপন্ন হতে হল বিজেপিকে। তৃণমূলের দখল নেওয়া সমস্ত দেওয়ালে পাল্টা বিভিন্ন ঠাকুর দেবতার ছবি লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, এই সমস্ত দেওয়াল পরে তৃণমূল নিজেদের প্রচারের জন্য দেওয়াল লিখন করবেন। এই সমস্ত দেওয়ালে যাতে তৃণমূল বা অন্যান্য কোন দলের কর্মীরা ভোটের প্রচার স্বার্থে ব্যবহার করতে না পারে তাই এলাকার বিজেপি কর্মী রাজেন্দ্র সাহার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে মা কালী, বাবা মহাদেব সহ বিভিন্ন দেবদেবীর ছবি টানিয়েছেন।

ঘটনায় এক বিজেপি নেতা জানিয়েছেন , "আমরা আগে দেওয়ালে চুন দিয়েছিলাম। তারপর তৃণমূল রাতের অন্ধকারে  সেসব দেওয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। প্রথমত ঠিক নয় , দ্বিতীয়ত সেইসব দেওয়ালে আমরা দেবদেবীর ছবি লাগিয়েছি। এবার দেখা যাক তৃণমূল কি করে। ওরা কি মা কালী , মহাদেবের ছবি তুলে ভোটের প্রচার করবে। তাহলে বোঝা যাবে তৃণমূল সবচেয়ে বড় সনাতন বিরোধী।"

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...