698b081961d84_IMG-20260210-WA0277
ফেব্রুয়ারি ১০, ২০২৬ দুপুর ০৩:৫৮ IST

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত , পাহাড়ি গ্রামে নিয়মিত পরিষেবা পৌঁছে দিচ্ছেন ২ স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া মুখের কথা নয়। যেখানে রোজ লড়াই চালান সাধারণ মানুষ ঠিক সেখানে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অদম্য লড়াই করছেন দুই স্বাস্থ্যকর্মী। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। সবরকম ঋতুকে সঙ্গী করে প্রায় দেড় বছর ধরে কাজ করে চলেছেন তারা।

পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে  মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন করেং উপস্বাস্থ্য কেন্দ্রের দুই স্বাস্থ্যকর্মী। অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত জিলিং সেরেং গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন তারা। জিলিং সেরেং গ্রামটি পাহাড়ঘেরা ও যোগাযোগব্যবস্থার দিক থেকে অত্যন্ত পিছিয়ে। গ্রামের মানুষ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বরাবর ভীষণই চিন্তিত থাকেন। এর আগে পরিষেবার অভাবে অনেকেই খুব বাজেভাবে ভুগেছেন। তাই কেউ যেন ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

বুড়দা ২ নম্বর সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সীমা মল্লিক বলেন , "খৈরাবেড়া ড্যাম পর্যন্ত গাড়িতে যাওয়া যায়। তার পর চার থেকে পাঁচ কিলোমিটার দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা পথে হেঁটে গ্রামে পৌঁছাতে হয়। বিকল্প পাকা রাস্তা থাকলেও সেটি প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথ। তাই এই কঠিন পথ পেরিয়ে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয়ে ওঠেনা। বিশেষ করে গর্ভবতী মহিলারা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। শিশুদের টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতার কাজ চালিয়ে যেতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।

গ্রামবাসী বাঙ্কা মুর্মু জানিয়েছেন , "স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছেছে। আমরা সর্বদা তাঁদের পাশে আছি। দুর্গম পাহাড়ে এই মানবিক লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।"

করমচাঁদ মুর্মু জানিয়েছেন , "দুজন মহিলা পায়ে হেঁটে হলেও আমাদের প্রায় দেড় বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। ওনারা আছে বলেই গ্রামের স্বাস্থ্য পরিষেবায় আমরা কোনো অভাব বোধ করিনা। তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের জন্য যা করেন তা সত্যিই প্রশংসনীয়।"

আরও পড়ুন

নিউটাউনের পর এবার মধ্যমগ্রাম! লিভ-ইন সম্পর্কের পরিণতি রহস্যময় মৃত্যু
জুলাই ২১, ২০২৬

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে

জমি নিয়ে বিবাদ! নিউটাউনে কুপিয়ে খুন বাবা-ছেলেকে
জুলাই ২১, ২০২৬

নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য

শুধরে যা নাহলে দুনিয়া ছাড়া করব, ISF কর্মীকে হুমকি তৃণমূলের
জুলাই ২১, ২০২৬

হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর

মাতৃভাষায় কামতাপুরী লেখার আহ্বান , জনগণনা ঘিরে নস্যশেখ উন্নয়ন পরিষদের বার্তা
জুলাই ২১, ২০২৬

নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও

মমতার কর্মসূচিতে যাওয়ার আগেই পুলিশের অ্যাকশন, গ্রেফতার অসিত মজুমদার
জুলাই ২১, ২০২৬

মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে

ঢোল পিটিয়ে চাষ বন্ধের ঘোষণা, তোলাবাজির অভিযোগে উত্তপ্ত জামালপুর
জুলাই ২১, ২০২৬

প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, উলুবেড়িয়ায় গ্রেফতার শ্যামপুরের যুবক
জুলাই ২১, ২০২৬

বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি

একুশে জুলাইয়ে বিরল নজির , তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি
জুলাই ২১, ২০২৬

যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির

মুড়ি খেয়ে আসতেন কর্মীরা, সামনে বসতেন তারকারা , শহীদ দিবস নিয়ে মমতার সভাকে কটাক্ষ অনুব্রতের
জুলাই ২০, ২০২৬

ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল

নিউটাউনের ফ্ল্যাটে লিভ ইন করতে এসে ব্যারাকপুরের তরুণীর রহস্য মৃত্যু , রক্তাক্ত অবস্থায় উদ্ধার সঙ্গী
জুলাই ২১, ২০২৬

তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ 

টিনের ছাউনি, নেই পানীয় জল-বিদ্যুৎ; বেহাল দশায় সরকারি মাদ্রাসা
জুলাই ২০, ২০২৬

ক্ষোভ বাড়ছে অভিভাকদের

নৈহাটিতে আর ট্রেনের দীর্ঘ অপেক্ষা নয়! বড় বদল আনল পূর্ব রেল
জুলাই ২০, ২০২৬

রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ , আদালতের নির্দেশে তদন্ত শুরু
জুলাই ২০, ২০২৬

টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ

কল্যাণী জিএনএম হাসপাতালে মদ্যপ নিরাপত্তারক্ষীর দাদাগিরি , খোদ চিকিৎসককেই ঢুকতে বাধা
জুলাই ২০, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

শ্রাবনের সোমবারে বদল বক্রেশ্বরের পুজোর নিয়ম , গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা
জুলাই ২০, ২০২৬

চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের