নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে চূড়ান্ত পর্যায়ে তারই স্পষ্ট ইঙ্গিত মিলছে নির্বাচন কমিশনের তৎপরতায়। SIR প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আর এমন জল্পনার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন।
বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কোথায়, কত সংখ্যায় এবং কীভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একাধিক রিপোর্ট সংগ্রহ করেছে সিইও দফতর।
বুথভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, ভোটের দিন বাহিনীর কৌশলগত ব্যবহার এই সমস্ত বিষয় আজকের বৈঠকে কমিশনের সামনে তুলে ধরা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি SIR প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের