নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আবহে গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের এই রায়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারীর অভিযোগ ছিল, ভবানীপুর ও মেদিনীপুরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। সেই ভিত্তিতেই তার প্রার্থীপদ বাতিলের দাবি জানানো হয়।
তবে শুনানির সময় বেঞ্চ স্পষ্টভাবে জানতে চায়, সংবিধানের কোন ধারার ভিত্তিতে এই দাবি করা হচ্ছে। মামলাকারীর পক্ষ থেকে নির্দিষ্ট কোনও ধারার উল্লেখ করা না হলে আদালত জানায়, এই ধরনের অভিযোগের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের আবেদন আইনি ভাবে গ্রহণযোগ্য নয়। ফলে মামলাটি খারিজ করে দেওয়া হয়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের