নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিন মণ্ডলকে ঘিরে তদন্তে এল আবারও নতুন তথ্য। অভিযুক্ত এখনও অধরা। এদিকে তাঁর মেয়ের নামেও খোঁজ মিলল পেট্রল পাম্পের। পাশাপাশি তাঁর পাথর ব্যবসার মূল অফিসে হানা দিয়ে সেটি সিল করল পুলিশ।
অবৈধ উপায়ে পাথর খাদান চালানোর অভিযোগে টুলুর বিরুদ্ধে তদন্ত চলছে। একের পর এক গ্রেফতার হচ্ছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা। তবে এখনও নাগাল পাওয়া যায়নি মূল অভিযুক্তের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, টুলু বিদেশে পালিয়ে গিয়েছেন। তদন্তকারীদের সূত্রে খবর, তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। মেয়ের ও জামাইয়ের কাছেই তিনি আশ্রয় নিয়েছেন।
এদিকে টুলুর বিপুল সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে গিয়ে আরও কিছু তথ্য পান তদন্তকারীরা। পঞ্চায়েত সমিতি থেকে জানা গেছে, তাঁর পার্কিংয়ের জমির মধ্যে সরকারি খাস জমি থাকতে পারে। তবে সেই জমির পরিমাণ এখনও স্পষ্ট নয়। মাপজোকের পর বিষয়টি পরিষ্কার হবে। পাশাপাশি টুলুর পাথর ব্যবসার বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, তাঁর ব্যবসার কোনও ট্রেড লাইসেন্স ছিল না। যদিও পঞ্চায়েত সমিতির তরফে নিশ্চিত কোনও তথ্য দেওয়া হয়নি। সূত্রের দাবি, লাইসেন্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে।
জানা গেছে, টুলুই পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তাই ট্রেড লাইসেন্স সংক্রান্ত তথ্য আগে যাচাই করা সম্ভব হয়নি। এখন সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে মহম্মদবাজার থানা এলাকার সোঁতশালে থাকা টুলুর পাথর কারবারের মূল অফিসে অভিযান চালায় পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশির পর বেশ কিছু ফাইল ও নথি নিয়ে বেরিয়ে আসেন আধিকারিকরা। এরপরই অফিসটি সিল করে দেওয়া হয়। তবে সেখান থেকে কী কী উদ্ধার হয়েছে, তা এখনও প্রকাশ পায়নি।
তদন্তে সামনে আসে আরও একটি বড় তথ্য। টুলুর মেয়ের নামে থাকা একটি পেট্রল পাম্পের সন্ধান পেয়েছে পুলিশ। সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি টুলুর আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তদন্তের স্বার্থে দুই হিসাবরক্ষক পুলক দে ও রেখিউল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে ব্যবসার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চলছে।
এদিকে টুলুর মেয়ের পেট্রল পাম্পের ম্যানেজার জানান, টুলুর মেয়ে শালমা বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি ও তাঁর স্বামী দুবাইয়ে রয়েছেন। ম্যানেজারের দাবি, নাজিবুদ্দিন মণ্ডল তাঁদের কাছেই গিয়েছেন। অন্যদিকে, পাথর ব্যবসার পার্কিং এলাকা ও খাদানের জমি নিয়েও তদন্ত শুরু হয়েছে। সেখানে সরকারি জমি ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। জমির মাপজোক শেষ হলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের