নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের আবহে বিজেপির দলীয় পতাকা-সহ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ শে এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ। তাই প্রচারের স্বার্থে পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের ২৩২ ও ২৩৪ নম্বর বুথ এলাকায় পদ্ম শিবিরের বহু নিশান ও পোস্টার লাগানো হয়েছিল। বুধবার সকালে কর্মীদের নজরে আসে, প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের একাধিক ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

গেরুয়া শিবিরের দাবি, ২ দিন আগেই IPAC-এর কর্ণধার দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন। শাসকদল এখন দিশেহারা। তাই তাদের আশ্রিত কিছু দুষ্কৃতী পরাজয়ের ভয়ে রাতের অন্ধকারে এই তাণ্ডব চালিয়েছে। এছাড়া বিরোধীদের অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। কারণ বারবার নালিশ জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পায়নি তারা।
বিজেপি মন্ডল সভাপতি আনন্দ মন্ডল জানান, 'এখানে বিগত ৩-৪ দিন ধরে পোস্টার ছেঁড়া চলছে। সারা রাজ্যে তৃণমূলের যা অবস্থা তাতে মুখ্যমন্ত্রী নিজের ছায়া দেখেও ভয় পাচ্ছেন। দলনেত্রীর নির্দেশেই এসব হচ্ছে। আমরা চাইলেই পাল্টা ব্যবস্থা নিতে পারতাম। তবে অমিত শাহ বলে দিয়েছেন ৪ মে আমজনতা এর জবাব দেবে। আমরা সংবিধানে আস্থা রাখি বলে পুলিশের ওপর এখনও ভরসা রাখছি'।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোজ বালো জানান, 'এটা বিজেপির চক্রান্ত। হারের আতঙ্কে তারা আমাদের দোষী প্রমাণ করতে চাইছে। তাই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এমন কুরুচিকর কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা সবসময় জনগণের সঙ্গে থাকি। আসন হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে এই কাণ্ড ঘটিয়েছে'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের