নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের আবহে দলবদলের রাজনীতি চলমান। আর এই আবহে এবার হুমায়ুন কবীরের দলে বড়সড় ভাঙন। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই আম জনতা পার্টি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেন প্রায় ৩০০ কর্মী। ফলে স্বাভাবিক ভাবে এই যোগদানে একদিকে যেমন অস্বস্তিতে হুমায়ুন কবীর, অপরদিকে নির্বাচনের মুখে এই যোগদানকে নিজেদের শক্তিবৃদ্ধি হিসেবেই দেখছে শাসক শিবির।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। কয়েক মাস আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবীর নিজের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেন। ইতিমধ্যেই তার দল প্রতীক পেয়ে রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দিয়েছে এবং জোরকদমে প্রচারও চালাচ্ছে। তবে ভোটের মুখে সেই দলে বড় ভাঙন দেখা গেল। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সাফিকুল ইসলাম-সহ তিন নেতা এবং প্রায় ৩০০ কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সাফিকুল ইসলাম আবার মুর্শিদাবাদ বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন, ফলে তার এই দলত্যাগকে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুক্রবার বহরমপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়। এই যোগদানের ফলে জেলায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আম জনতা উন্নয়ন পার্টির ভিতরে অস্থিরতা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভোটের আগে এই ভাঙন তাদের সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের