নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোটের মাঝেই দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ভোট চলাকালীন বুথ ফাঁকা রেখে মধ্যাহ্নভোজে যাওয়ার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসার ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে। যা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আর এই বিতর্কের জেরেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
ঘটনাটি ঘটেছে পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। অভিযোগ, ভোটারদের দীর্ঘ লাইনের মাঝেই বুথ ছেড়ে প্রিসাইডিং অফিসার সমস্ত কর্মীদের নিয়ে খেতে চলে যান। এমনকি ওই সময় সেক্টর অফিসারকেও বুথে পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে কিছু সময়ের জন্য কার্যত অচল হয়ে পড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া।
নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে বিষয়টি জানানো হলেও, তারা জানান যে তারা বাইরে রয়েছেন এবং পরে আসবেন। এর জেরে ভোটারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পৌঁছতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।
অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং কড়া পদক্ষেপ হিসেবে প্রিসাইডিং অফিসার-সহ সংশ্লিষ্ট সমস্ত নির্বাচন কর্মীকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি, ভোট প্রক্রিয়া চালু রাখতে রিজার্ভ পোলিং পার্টিকে দায়িত্ব দেওয়া হয়। এই বিষয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...