নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটপর্ব চলাকালীন ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনার ছবি ধরা পড়ল। এলাকায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী পরিদর্শনকে কেন্দ্র করে হঠাৎই তৈরি হয় বিক্ষোভ ও পাল্টা স্লোগানের পরিস্থিতি। যা কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ায়।
সাঁইহাটি এলাকায় আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক ও প্রার্থী নওশাদ সিদ্দিকী পৌঁছনোর পরই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু তৃণমূল কর্মী সেখানে স্লোগান দিতে শুরু করেন, ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নওশাদের দাবি, এলাকায় তিনি শান্তিপূর্ণ পরিবেশেই পৌঁছেছিলেন, কিন্তু পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হয়।
আইএসএফ প্রার্থীর দাবি, তৃণমূল কর্মীরাই ইচ্ছাকৃতভাবে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, নওশাদকে দেখে স্থানীয়রা বলতে থাকে ‘আপনাকে তো এলাকায় দেখা যায় না। এলাকার জন্য কোনও কাজ করেননি।’ পাল্টা নওশাদও বলেন, ‘আপনারা তৃণমূলের দালাল। আমি এলাকায় ৩০ লক্ষ টাকার কাজ করেছি।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের