নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেছে ভাঙড় এলাকায়। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর পাশাপাশি নজরদারিতে সক্রিয় হয়েছে বিভিন্ন তদন্তকারী সংস্থাও।
ভাঙড়ের একাধিক স্পর্শকাতর এলাকায় ভোটের দিন রাস্তায় নেমে কড়া নজরদারি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। ঘটকপুকুর, বিজয়গঞ্জ বাজার, প্রাণগঞ্জসহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের দল। ভোটের দুই দিন আগেই এলাকায় এসে প্রাথমিক পর্যবেক্ষণ শুরু করেছিল NIA এর দল।
ভোটের দিনও তারা বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে। কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এদিন কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
গাফিলতির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে কমিশন
বিজেপি নেতাদের দেখেই পালিয়ে যান তৃণমূলের কর্মী সমর্থকেরা
ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন
কালীগঞ্জে সিপিএম প্রাথী হয়েছেন সাবিনা ইয়াসমিন
কে বা কারা এই বোমা রেখেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও
তৃণমূলের বিরুদ্ধে অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগ
তৃণমূল বিক্ষোভ দেখাতে থাকে
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ