69eef34fed4d7_Arjun-Singh
এপ্রিল ২৭, ২০২৬ দুপুর ১০:৫৫ IST

ভোটের আগে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন অর্জুন সিং , গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে ভাটপাড়ায় উত্তেজনা চরমে। বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে গভীর রাতে গুলি ও বোমাবাজির ঘটনায় জখম হলেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় জগদ্দলে। অভিযোগ, তৃণমূল কর্মী বিট্টু মাহাতো দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মী - সমর্থকেরা তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। এরপর আক্রান্ত তৃণমূল কর্মী জগদ্দল থানায় যান অভিযোগ দায়ের করতে। সেই খবর পাওয়া মাত্রই নিজের দলবল নিয়ে থানায় হাজির হন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। যা দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

থানার বাইরে ইটবৃষ্টি শুরু হয়, এলাকায় চরম অশান্তির পরিবেশ তৈরি হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, 'আমাদের কর্মীকেই মারধর করেছে আর থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে আমাদের ওপরেই চড়াও হয়। থানায় এসে অর্জুন সিং দাদাগিরি দেখাচ্ছিল।' ক্রমশই এই অশান্তির আঁচ পৌঁছায় পবন সিংয়ের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমাবাজি করা হয়। এক রাউন্ড গুলি চলে বলেও খবর।

এই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পবনের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মা। গুলিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকদের গুলিতেই জখম হয়েছেন জওয়ান। অন্যদিকে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকেই দায়ী করেছে।

ঠিক কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ঘটনার রির্পোট তলব করেছে নির্বাচন কমিশন। ভোটের মুখে ভাটপাড়ায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার প্রশ্ন তুলছে।

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...