নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে ফের দলবদলের রাজনীতি উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী স্বামীকে সঙ্গে নিয়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। দীর্ঘদিন ধরেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ও অবহেলার অভিযোগ তুলে তিনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
একসময় শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃণ্ময় কাশ্যপী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন। গত বছরের নভেম্বর মাসেই তারা প্রকাশ্যে অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তারা অবহেলিত ও অপমানিত হচ্ছেন। তখন থেকেই শিবির বদলের জল্পনা শুরু হয়। সেই সময় তাদের ইছাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। এরপর কয়েক মাস ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব আরও বাড়তে থাকে।
উন্নয়নমূলক কাজ ও সংগঠন পরিচালনা নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেন শ্রাবণী ও তার স্বামী। অবশেষে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবণী কাশ্যপী ও মৃণ্ময় কাশ্যপী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান অর্জুন সিং। ভোটের আগে এই দলবদলকে ঘিরে ব্যারাকপুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা