নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ভোটপ্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহে একাধিক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নের আগে ২৬ থেকে ২৮ টি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠি অনুযায়ী অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে।
পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দফতর, বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নির্বাচন আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের আগে স্বার্থের সংঘাত এড়াতে এই ধরণের পদ ছাড়েন মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের