নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রবিবাসরীয় প্রচারে বাংলার মাটিতে ফের তীব্র রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়জোড়ার জনসভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে সরব হলেন তিনি। ভোটের মুখে তার কড়া সতর্কবার্তা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে তৃণমূলের শাসনে দুর্নীতি ও সিন্ডিকেট রাজ জাঁকিয়ে বসেছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও দাবি তার। সুর চড়িয়ে মোদি বলেন, ' কলকাতায় তৃণমূলের ধমকানি, ভয় দেখানো, কান্নাকাটি সবই ভোটের ফলপ্রকাশের আগে একজিট পোল। এই ধমকের পিছনে তৃণমূলের লোকজন ভয় পাচ্ছে। যারা এতদিন ভয় দেখিয়েছে, তারা এখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে।'
তৃণমূল সরকারকে নিশানা করে মোদি বলেন, 'তৃণমূল সরকার বদল হলে, এরপর কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রাজ্যে উন্নয়ন করবে।' একইসঙ্গে, তৃণমূলের দুষ্কৃতীদের ওয়ার্নিং দিয়ে মোদি বলেন, ' টিএমসির গুন্ডা, সিন্ডিকেট চালানো, দুর্নীতিকারীরা ২৩ ও ২৯ এপ্রিলের আগে নিজেদের থানায় আত্মসমর্পণ করুন। ৪-মের পর কেউ বাঁচবে না। কান খুলে শুনে রাখুন, এইসব চলবে না।'
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...