নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই উত্তপ্ত রাজনৈতিক আবহ। শান্তিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আই-প্যাক বিরোধী পোস্টার। যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যদিও এর নেপথ্যে কে বা কারা আছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
নদীয়ার বিভিন্ন এলাকা পেরিয়ে এবার শান্তিপুর জুড়ে দেখা মিলেছে আই-প্যাক সংযুক্ত বিনীত গোয়েলের বিরুদ্ধে সরাসরি পোস্টার। পোস্টারে একাধিক দুর্নীতির অভিযোগের উল্লেখ রয়েছে। যা সাধারণ মানুষের নজরে পড়তেই শুরু হয়েছে তুমুল চর্চা। আইপ্যাক দীর্ঘদিন ধরেই নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সংস্থার সঙ্গে যুক্ত বলে পরিচিত বিনীত গোয়েলের নাম তুলে পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুব্রত করে বলেন , ' এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আইপ্যাক অনেকদিন আগে থেকেই নির্বাচনী সংস্থা হয়ে কাজ করছে। তবে এটাকে বুথ স্তর পর্যন্ত নামিয়ে এনেছে তৃণমূল কারণ এদের কোনো সংগঠন বলে কিছু নেই। এরা মানুষের সেবা করার জন্য রাজনীতি করে না। নদীয়ার মানুষ এমনিও তৃণমূলকে ধুয়ে মুছে দিয়েছে আগামীর নির্বাচনে আরও করবে।'
যদিও শাসক দলের দাবি, ' বিধানসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। সিপিএম শুন্য থেকে এক হওয়ার চেষ্টা করছে আর বিজেপি দু অঙ্কে পৌঁছাতে পারবে কিনা সেটা সন্দেহ। তাই কে কোথায় কি পোস্টার দিয়েছে সেটা নিয়ে মাথা ব্যাথা নেই। ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের