নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাহুল গান্ধীর ‘ভোটচুরি’র মতো শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোয় তীব্র আক্রমণ শানালেন নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি অভিযোগ তোলেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।
সূত্রের খবর, সম্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় ভোট চুরির অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হন। একাধিকবার এই ভোটার তালিকা নিয়ে কমিশনকে আক্রমণ করেন তিনি। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ' কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করা হচ্ছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। কোনও মিথ্যা অভিযোগে নির্বাচন কমিশন ভয় পায় না।' তার সাফ বক্তব্য, ‘ভোটচুরি’র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করা সংবিধানের অপমান ছাড়া আর কিছু নয়।
জ্ঞানেশ কুমার দাবি করেন, ' নির্বাচন কমিশনের চোখে সবাই সমান, কোনও দলের প্রতি পক্ষপাতিত্ব করে না কমিশন। রাহুল গান্ধী ভোটার তালিকার ত্রুটি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ করেছেন, তার একটিরও প্রমাণ তিনি পেশ করেননি বলে মন্তব্য করেন জ্ঞানেশ কুমার। সাংবিধানিক শপথের মাধ্যমেও বক্তব্য রাখেননি রাহুল, এমনটাই অভিযোগ কমিশনের।
যদিও রাহুলের সব অভিযোগের সরাসরি জবাব দেননি মুখ্য নির্বাচন কমিশনার। শুধু স্পষ্ট করে বলেন, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি জানানোর জন্য এক মাসব্যাপী সময়সীমা রাখা হয় এবং রাজনৈতিক দলগুলির জন্য কমিশনের দরজা সবসময় খোলা।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের