নিজস্ব প্রতিনিধি, দুবাই – আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর থেকে ত্রিমুখী যুদ্ধ শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিম এশিয়ার একাধিক দেশের আকাশপথ। আটকে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। অবশেষে দুবাই, আবু ধাবি থেকে বিমান পরিষেবা শুরু হল। স্বস্তি পেলেন ভারতীয়রা।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী, সোমবার দুপুর ২.৩৯ মিনিটে আবু ধাবি থেকে লন্ডন উড়ে যায় ইতিহাদের বিমান। এদিন রাতে দিল্লি নেমেছে আবু ধাবি থেকে আসা ইতিহাদের বিমান। মঙ্গলবার দুবাই থেকে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে বিমান পরিষেবা চালু করা হয়েছে। তবে বুধবারের আগে কলকাতা থেকে আবু ধাবি বা দুবাইয়ের বিমান পরিষেবা চালু করা হবে না।
এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজের মতো সংস্থাগুলি পুরনো রুটে ফেরার প্রক্রিয়া শুরু করেছে। যদিও এখনও কিছু এলাকায় সতর্কতা বজায় রাখা হয়েছে। বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে পাইলটদের। দিল্লি–মুম্বই থেকে আমেরিকা–ইউরোপ–কানাডার বিমান চালু করছে এয়ার ইন্ডিয়া। জেড্ডা থেকে দিল্লিতে ইভাকুয়েশন চালাবে ইন্ডিগো। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব ভারতের চেয়ারম্যান অঞ্জনি ধানুকা জানিয়েছেন, “বহু মানুষ দুবাইয়ে আটকে। ফ্লাইট চালু হলেও ব্যাকলগ ক্লিয়ার করতে সময় লাগবে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের