নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে বাংলায় মর্মান্তিক ঘটনা। ফের SIR কাজের চাপে মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের। BLO র মৃত্যু ঘিরে নতুন করে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মৃত বিএলওর নাম আশিস ধর। তিনি কোচবিহার জেলার ইছামাড়ি বানেশ্বর এলাকার ১০৩ নম্বর বুথের দায়িত্বে ছিলেন। শনিবার তার বুথে ম্যাপিং না হওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া হওয়ার কথা ছিল। পরিবারের অভিযোগ, সেই শুনানি ঘিরেই তীব্র মানসিক চাপে ছিলেন আশিসবাবু। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাত থেকেই SIR সংক্রান্ত কাজ ও শুনানি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। সেই রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে BLO আশিসের।
পরিবারের সদস্যরা জানান, 'SIR নিয়ে খুব চিন্তায় থাকত। বারবার বলত, এই প্রক্রিয়া শেষ হলে তবেই বাঁচবে। একমাত্র ছেলে ছিল, পরিবারের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা করত।' এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের