নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোটার তালিকার গরমিল নিয়ে রাজ্যজুড়ে যখন একের পর এক শুনানি চলছে, ঠিক তখনই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল প্রশাসন নিজেই। যে আধিকারিক এতদিন সাধারণ মানুষকে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে ডাকতেন, এবার তিনিই তলব হলেন শুনানিতে। দাঁতন–২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য সহ তার পরিবারের নামে পাঠানো হয়েছে SIR নোটিশ। বিষয়টি ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
দাঁতন–২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য সরকারি পদাধিকার হওয়ার পাশপাশি তিনি নির্বাচন কমিশনের আধিকারিক ERO। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কলকাতার বেলেঘাটায় হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার AERO বিজনকুমার সরকার। তবে সমস্যার বিষয় হল শুক্রবারই দাঁতন–২ ব্লকে প্রায় ২০০ জন সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত শুনানি নেওয়ার কথা রয়েছে বিডিওর। ফলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কলকাতায় উপস্থিত হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে এই দ্বন্দ্ব প্রশাসনিক ব্যবস্থাপনাকেই প্রশ্নের মুখে ফেলেছে।

এই প্রসঙ্গে, বিডিও অভিরূপ ভট্টাচার্য জানিয়েছেন, তার বাবা ভারত সরকারের প্রাক্তন পদস্থ আধিকারিক এবং মা বিএসএনএলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ২০০২ সাল থেকেই তাদের নাম নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকায় রয়েছে। তা সত্ত্বেও নিজের পরিবারের নাম নিয়ে শুনানির নোটিশ পাওয়ায় যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে দাবি বিডিওর।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের