নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকার পরিবর্তনের পর ফের প্রকাশ্যে জমি দখলের অভিযোগ। এবার মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশির বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি সহ সরকারি জমি দখলের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন অভিযোগকারীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রশাসন সূত্রে জানা গেছে , মালদহের রতুয়া থানার রুকুন্দিপুর এলাকার বাসিন্দা শকুন্তলা ঘোষ অভিযোগ করেছেন, রতুয়া বিডিও অফিস সংলগ্ন তাদের দেবোত্তর সম্পত্তির প্রায় ৬০ শতক জমি মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি সহ মোট ৮ জন দখল করে রেখেছেন। ২০১৫ সাল থেকেই জমিটি দখল হয়ে রয়েছে। সে সময় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।
বর্তমানে তারা পুনরায় থানায় লিখিত অভিযোগ জানিয়ে জমি ফেরত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। অন্যদিকে, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডেও বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলেছেন। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হোক।
ঘটনা প্রসঙ্গে জয়শঙ্কর ঘোষের বক্তব্য,'২০১৫ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের মন্দিরের প্রায় ৬০ শতক জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। তবে অতীতে কোনো সমাধান না মিললেও সাম্প্রতিক পুলিশি তৎপরতা সহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিটি উদ্ধার হবে বলেই আমার আশা। একটি বাগান এলাকায় কিছু মদ্যপ ব্যক্তি আমার এক প্রবীণ আত্মীয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। যার প্রেক্ষিতে আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকাটি অবিলম্বে পরিষ্কার , নিরাপদ করার দাবি জানাই'।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের