নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক শিবির। সেখানে বারাসাত থেকে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। আর প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বিস্ফোরক দাবি করলেন সব্যসাচী দত্ত।
দীর্ঘদিন ভোটের রাজনীতি থেকে দূরে থাকার পর অবশেষে ২৬ এর নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। বাম আমল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া স্বরূপ তিনি বলেন, ' পশ্চিমবঙ্গের দুটো গুরুত্বপূর্ণ জেলার মধ্যে একটি হচ্ছে উত্তর ২৪ পরগনা। আর তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে বারাসাত। এরম জায়গায় দল আমাকে মনোনয়ন করেছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ দলের কাছে। কাকলি দির আশীর্বাদ আছে। বাকি বার অ্যাসোসিয়েশনের সকলে আমাকে যেভাবে গাইড করবে আমি সেইভাবেই কাজ করবো।'
এদিন SIR ইস্যুতেও সরব হন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, 'কেউ হাসবে আর কেউ কাঁদবে এটা যেন না হয়। আমার নিজের নামে ভোটার তালিকা থেকে ভ্যানিশ হয়ে গেছিল এমনকি আমার বাড়িটাও। আমি আবার সব পুনরুদ্ধার করেছি। এরা কি করতে চাইছে আমি জানিনা। তবে সংবিধানে কোথাও এমন নেই যে ন্যায্য ভোটার যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হল আর সে ভোট দেওয়া থেকে বিরত থাকল। এরম হলে সেটা সংবিধানের জন্য সংকটজনক হবে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের