নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক রাজ্য রাজনীতিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের হল জীবনতলা থানায়। বাদ পড়া ভোটারদের নিয়ে থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শেষ পর্যায়ে। বর্তমানে চলছে ঝাড়াই - বাছাই পর্ব। অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় একাধিক বৈধ ভোটারের নাম বারবার ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে জীবনতলা থানায় মোট সাতটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।
শওকত মোল্লা অভিযোগ করেন, আমার বিধানসভা এলাকায় প্রায় ৩৩ হাজার মানুষের নামে হেয়ারিংয়ের নোটিশ আসে। সেখানে তাদের ২০০২ সালের তালিকায় নাম রয়েছে। সমস্ত নথি জমা দেওয়ার পরেও তাদের শুনানির জন্য ডাকা হয়। সেখানে উপযুক্ত নথি জমা দেওয়ার পরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
বিধায়কের আরও অভিযোগ, বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন। যাদের নাম বাদ গেছে তাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। জ্ঞানেশ কুমার বেছে বেছে মুসলিমদের নাম কেন বাদ দিচ্ছে তার উত্তর দিতে হবে। জ্ঞানেশ কুমারের এই চক্রান্ত সফল হতে দেবে না সাধারণ মানুষ। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। মানুষের ভোটাধিকার নিয়ে এই ভাবে ছিনিমিনি খেলবে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের