নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে। দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও বহু প্রবীণ নাগরিক, বৃদ্ধ-বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা মহিলাদের শুনানির নোটিশ দেওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এই হেনস্তার প্রতিবাদে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
SIR শুনানি পর্ব শুরু হতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে অভিযোগ উঠছে, দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও বহু প্রবীণ নাগরিককে নোটিশ ধরিয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য করা হচ্ছে। শনিবার কলকাতার চেতলা গার্লস স্কুলের শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ৯০ বছরের বৃদ্ধকে। অথচ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটারদের শুনানিতে ডাকা হবে না। সব মিলিয়ে SIR শুনানিকে কেন্দ্র করে চরম হয়রানির ছবি সামনে এসেছে।
এই পরিস্থিতিতে রবিবার বিএলএ-২ দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ফুঁসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ' বৃদ্ধ-বৃদ্ধাদের এভাবে হেনস্তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তৃণমূল কংগ্রেসের তরফে আগামিকাল প্রতিনিধি দল কমিশনে যাবে।' অভিষেকের প্রশ্ন, 'যদি প্রবীণদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকে, তাহলে শুনানির ক্ষেত্রেও সেই সুবিধা থাকবে না কেন?'
বৈঠক থেকে বিজেপিকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তার কটাক্ষ, 'বিজেপির কাছে এজেন্সি আছে, তৃণমূলের কাছে কর্মী আছে। ওরা কোনওদিন রিপোর্ট কার্ড প্রকাশ করেনি। তৃণমূল সরকার উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে।' দুর্নীতির প্রশ্নে তিনি বলেন, 'আমরা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করি, বিজেপি দোষীদের সাদরে গ্রহণ করে।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের