নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন নির্বাচনের কাজে যুক্ত একাধিক গাড়ি চালক। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরে। ভোট দিতে না পারলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দিয়েছেন তারা, যা ঘিরে জেলাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর বিডিও দফতর নির্বাচনের কাজের জন্য কয়েকশ গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট চালকরা গত ২০ এপ্রিল থেকে টানা ডিউটি করছেন। এদিন তারা যখন নিজেদের বুথে ভোট দিতে যান, তখন জানতে পারেন তাদের ভোট ইতিপূর্বেই পোস্টাল ব্যালটে হয়ে গেছে।
এই কথা শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। চালকদের অভিযোগ, তারা কোথাও কোনো সই বা টিপছাপ দেননি। কারচুপি ও ভোট চুরির প্রতিবাদে তারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বিজেপি প্রার্থী সাধন ঘোষ ঘটনাস্থলে পৌঁছে বিডিও-র বিরুদ্ধে শাসকদলের দলদাস হিসেবে কাজ করার অভিযোগ তোলেন।
চালক মতিওর রহমান সরকার জানান, ‘আমরা ভোট দিতেই যাইনি, অথচ বলছে ভোট হয়ে গেছে। আমরা কোনো জায়গায় সই বা টিপছাপ দিইনি। বুথে যেতেই বলল ভোট হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব? আমি আমার নিজের ভোট নিজে দিতে চাই। ভোট না দিতে পারলে আমরা গলায় দড়ি দেব। আমাদের মতো প্রায় ৫০-৬০ জন চালক একই সমস্যার শিকার হয়েছেন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের