নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের প্রচারে বেরিয়ে এলাকায় অবৈধ মদ-সহ সাট্টার আসরের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হালিশহর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের চাঁদনি ঘাট এলাকায়। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তাই প্রচারের সূত্রে বুধবার সকালে বাড়ি বাড়ি প্রচারে বের হন বিজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এদিন প্রচারের ফাঁকে এলাকার শিশুদের মধ্যে কলমও বিলি করেন তিনি। এরপরই একটি মদের ঠেক ও সাট্টার আসরের সামনে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তার অভিযোগ, জনবহুল অঞ্চলের মধ্যেই প্রকাশ্যে এই ধরনের বেআইনি কার্যকলাপ বহুদিন ধরে চলছে।

প্রার্থীর দাবি, পড়ুয়ারা প্রতিদিন এই পথেই বিদ্যালয়ে যায়, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যাতায়াত করেন। তাই অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। এছাড়াও তার অভিযোগ, শ্রমজীবী মানুষকে প্রলোভন দেখিয়ে নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এত প্রকাশ্যে সাট্টা চললেও তা কি স্থানীয় বিধায়কের নজরে পড়েনি? এমনকি ওই সাট্টার ঘরের সামনে শাসকদলের পোস্টারও দেখা গিয়েছে বলে দাবি তার।
সুদীপ্ত দাস জানান, 'প্রকাশ্যে সাট্টা ও মদ চলছে, এটা কি বিধায়ক জানেন না? যদি না জানেন তবে সেটি তার ব্যর্থতা। আমি কোনো প্রশাসনিক পদে না থেকেও এসব বন্ধের চেষ্টা করছি। নাগরিক সমাজ সচেতন হলে কোনো বেআইনি কাজ চলতে পারে না। মানুষ আমাকে সুযোগ দিলে এলাকার পরিস্থিতি বদলে দেব। তৃণমূল অশান্তি করে বোঝাতে চাইছে যে এসব কারবার চলতেই থাকবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের