69f061b10a87b_Gallery_1777361264592
এপ্রিল ২৮, ২০২৬ দুপুর ০২:২৬ IST

ভোট মিটতেই উত্তপ্ত নন্দীগ্রাম! মৎস্যজীবীর ৫ লক্ষ টাকার জালে আগুন

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্বাচনের আবহে বিজেপি সমর্থক মৎস্যজীবীর মাছ ধরার জালে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দুই শিবিরের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। অভিযোগ, গোপালচক বাণীবিতান বুথ এলাকায় শংকর খালুয়া নামে এক মৎস্যজীবী বিজেপি করায় তাকে আগে থেকেই শাসানো হচ্ছিল। সোমবার গভীর রাতে যখন ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, তখনই দুষ্কৃতীরা তার মাছ ধরার জালে আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রায় ৫ লক্ষাধিক টাকার সরঞ্জাম ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আক্রান্ত মৎস্যজীবীর অভিযোগ তার নিজের ভাই সুদর্শন খালুয়াই তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। এর আগেও ঘর ভাঙচুর ও পুকুরে বিষ দেওয়ার মতো অপরাধমূলক কাজের সঙ্গে শাসকদলের কর্মীরা যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ টহলদারি শুরু হয়েছে। তবে এমন নাশকতার জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ বিষয়ে শংকর খালুয়া জানান, ‘ভোটের আগে থেকেই ওরা আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। রাতের অন্ধকারে আমাদের সব শেষ করে দেওয়া হলো। আমার ভাই সুদর্শন তৃণমূল করে, ও সব সময় আমাদের ভয় দেখাত। ৫ লক্ষ টাকার জালের সঙ্গে আমাদের বেঁচে থাকার স্বপ্নটাও ওরা পুড়িয়ে দিল। এখন আমরা ছেলেপুলে নিয়ে কী করে খাব? ঘটনার সুষ্ঠু বিচার চাই'।

বিজেপি নেতা সৌমিত্র দে জানান, ‘আমরা ৪ঠা মে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করছি। যারা নন্দীগ্রামে ভোটের ফল দেখে ভয় পেয়ে সাধারণ মানুষের ওপর অশান্তি সৃষ্টি করছে, তাদের কড়ায়গণ্ডায় জবাব দেওয়া হবে। একজন গরিব মানুষের জীবিকা পুড়িয়ে দেওয়া অত্যন্ত কাপুরুষোচিত কাজ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব'।

আরও পড়ুন

খাস কলকাতায় আবাসনের ভেতর নৃশংস খুন! মিলল গৃহবধূর নিথর দেহ , উধাও অধ্যাপক স্বামী
এপ্রিল ২৮, ২০২৬

 প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা

ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়! তৃণমূল কর্মীর বাগান থেকে উদ্ধার ৯টি তাজা বোমা
এপ্রিল ২৮, ২০২৬

পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন

প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাবড়া! বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার ৮টি তাজা বোমা
এপ্রিল ২৮, ২০২৬

জনবহুল অঞ্চলে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে

৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! যাতায়াত সঙ্কটে জেলা শাসকের দ্বারে ভোট কর্মীরা
এপ্রিল ২৮, ২০২৬

নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন! বারাসাত আদালতে ঐতিহাসিক রায়
এপ্রিল ২৮, ২০২৬

বিচার ব্যবস্থার এই দ্রুততাকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন

সুন্দরী মহিলাদের সঙ্গে ফূর্তিতে ব্যস্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা , ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
এপ্রিল ২৮, ২০২৬

কটাক্ষের সুর চড়িয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও

ভোটের মুখে বড়সড়ো সাফল্য পুলিশের! মালদায় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার
এপ্রিল ২৮, ২০২৬

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল , প্রচারের শেষ সন্ধ্যায় হালিশহরে প্রকাশ্যে শুটআউট
এপ্রিল ২৭, ২০২৬

ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ঝামেলা করলে এমন করব যে কেঁদেও কুল পাবে না , তৃণমূল প্রার্থীকে হুমকি যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্টের
এপ্রিল ২৭, ২০২৬

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের কড়া ভাষা

তল্লাশির নামে অশালীন আচরণ! ফলতায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
এপ্রিল ২৭, ২০২৬

ঘটনায় আদালতের দ্বারস্থ হতে চলেছে শাসক শিবির

শেষ দিন প্রচারে রণক্ষেত্র পূর্বস্থলী , তৃণমূল - বিজেপি সংঘর্ষে উত্তেজনা চরমে
এপ্রিল ২৭, ২০২৬

ঘটনায় বেশ কয়েকজন কর্মী - সমর্থক আহত হয়েছে বলেও জানা যায়

৪ তারিখের পর খুঁজে বের করে হিসাব নেব , মিতালি বাগের ওপর হামলায় ক্ষোভে ফুঁসে উঠলেন অভিষেক
এপ্রিল ২৭, ২০২৬

হাসপাতালে আক্রান্ত তৃণমূল সাংসদকে দেখতে যান অভিষেক

দ্বিতীয় দফা ভোটের আগে উত্তপ্ত আরামবাগ , তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ
এপ্রিল ২৭, ২০২৬

ঘটনায় আহত তৃণমূল সাংসদ মিতালি বাগ

৪ মে-র পর বিজেপির শপথ গ্রহণ , শেষ ভোট প্রচারে এসে পরিবর্তনের ডাক মোদির
এপ্রিল ২৭, ২০২৬

দ্বিতীয় দফা নির্বাচনের আগে সোমবার শেষ ভোট প্রচার

মোদির সভার আগে উত্তপ্ত জগদ্দল , তৃণমূল - বিজেপি সংঘর্ষে গ্রেফতার ৪
এপ্রিল ২৭, ২০২৬

ধৃতদের মধ্যে একজন তৃণমূল কাউন্সিলর রয়েছে বলে জানা গেছে

TV 19 Network NEWS FEED

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্জে শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্...

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্...

সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্ম...

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন , সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন ,...

নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কার বিজেপি প্রার্থী অনিন্দ্য ব্যানার্জীর

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কা...

বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ