নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট মিটতেই এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হলেন তৃণমূল প্রার্থী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করেছেন লাভলি মৈত্র। ভোট পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এরপর প্রতিটি বুথে ভোটদান পরবর্তী কিছু প্রশাসনিক কাজ থাকে। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক, ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মীদের উপস্থিতিতে ইভিএম সিল করা ও আনুষঙ্গিক নথিপত্র গুছিয়ে নেওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন কোনো প্রার্থীর বুথের ভেতরে থাকা বা প্রশাসনিক কাজে সরাসরি উপস্থিত থাকা বিধিসম্মত নয়।
অভিযোগ, সোনারপুর দক্ষিণ কেন্দ্রের একটি বুথে ভোটগ্রহণ শেষ হওয়ার পর রূপা গঙ্গোপাধ্যায় সরাসরি ভেতরে প্রবেশ করেন। লাভলি মৈত্রর দাবি, তার উপস্থিতিতেই সেখানে ভোট পরবর্তী সমস্ত প্রশাসনিক পদ্ধতি সারা হচ্ছিল। বিধি ভেঙে কেন রূপা গঙ্গোপাধ্যায় বুথে ঢুকলেন আর কেনই বা তার সামনে সরকারি কাজ করা হলো- এই প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল শিবির। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে লাভলি মৈত্র সরাসরি পুলিশ ও কমিশনের দ্বারস্থ হন। তবে এই অভিযোগের প্রেক্ষিতে রূপা গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা