নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বিজেপি পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে সাঁইথিয়া পৌরসভার বেহুলা পাড়া এলাকায়। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ওয়ার্ডের ১৩১ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টকে লক্ষ্য করে হামলার ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ভোট মিটিয়ে রাত ৯টা নাগাদ যখন তিনি বাড়ির পথে আসছিলেন, তখন অন্ধকার গলির মধ্যে তার ওপর অতর্কিতে চড়াও হয় কয়েকজন। রড ও লাঠি দিয়ে তাকে এমনভাবে মারধর করা হয় যে তার হাত ভেঙে যায়। এরপর আরও শতাধিক লোক জড়ো হয়ে তার বাড়ি জ্বালানোর চেষ্টা করে বলেও দাবি পরিবারের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
ঘটনার খবর পেয়েই সরব হয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। পোলিং এজেন্টকে একা পেয়ে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তাদের। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের দাবি, তাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে। এটি মূলত বিজেপির প্ররোচনার ফল। এলাকায় শান্তি বজায় রাখতে বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
আক্রান্ত পোলিং এজেন্ট জানান, '৯টার পর আমি বাড়ির পথে আসছিলাম। সেই সময় তৃণমূলের প্রভাবশালী উৎপল পাল, বরুন পাল সহ আরও ৪ জন অন্ধকার গলির মধ্যে রড, লাঠি দিয়ে আমাকে মারল। আমার হাত ভেঙে গেছে। এরপর আরও শতাধিক কর্মীকে ডেকে আমার বাড়ি জ্বালানোর চেষ্টাও করেছিল। থানায় অভিযোগ জানাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের