নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বয়স বা শারীরিক অসুস্থতা আর বাধা নয়, বাড়িতে বসেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন চাহিদাসম্পন্ন ভোটাররা। নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে শনিবার জেলাজুড়ে শুরু হল ‘দুয়ারে ভোট’ বা হোম ভোটিং প্রক্রিয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের এই অভিনব ব্যবস্থা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে সমস্ত প্রবীণ ভোটার চলাফেরায় অক্ষম বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে বুথে যেতে পারেন না, তারা আগেই বাড়িতে ভোটের জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনেই এদিন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ঘূর্ণি এলাকাসহ জেলার বিভিন্ন ব্লকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকর্মীরা রাজ্য ও কেন্দ্রীয় পুলিশকে সঙ্গে নিয়ে পোস্টাল ব্যালট, ব্যালট বাক্স নিয়ে সরাসরি আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যান। আগামী ২৯ শে এপ্রিল জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হবে। তার আগেই এই পোস্টাল ব্যালট গ্রহণ পর্ব শেষ করতে চাইছে জেলা প্রশাসন।
জানা যাচ্ছে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে তৈরি করা হয়েছিল অস্থায়ী ভোট কক্ষ। বাড়ির ভেতরে যখন ভোটদান প্রক্রিয়া চলছিল, তখন সদর দরজায় অতন্দ্র পাহারায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। জেলা নির্বাচন দফতরের উদ্যোগে এদিন সকাল থেকেই বিভিন্ন ব্লকে একযোগে এই কাজ শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুয়ারে ভোট হলেও গোপনীয়তা ও স্বচ্ছতার বিষয়ে কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না জেলা প্রশাসন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের