নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সকাল সকাল নিজের বুথে পৌঁছে ভোট দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদানের আগে প্রতিপক্ষ শিবিরের কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় এই বর্ষীয়ান নেতাকে। এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। অন্যান্য জায়গার মতো সকাল থেকেই সোনারপুর দক্ষিণ বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ছবি ধরা পড়েছে। নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিন ভোট দিতে যাওয়ার আগে তৃণমূল কর্মীদের ক্যাম্পে গিয়ে বেশ কিছুক্ষণ খোশমেজাজে গল্প করেন সুজন চক্রবর্তী।
ভোট দিয়ে বেরিয়ে সুজন চক্রবর্তী জানান, 'দ্বিতীয় দফার ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ বলেই মনে হচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকলেও সাধারণভাবে পরিস্থিতি শান্ত রয়েছে। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের মত জানাচ্ছেন। সবাই নিজের ভোট নিজে দিক আর নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সেটাই কাম্য। কারণ এই স্বচ্ছতাই এক সময় পশ্চিমবাংলার ঐতিহ্য ছিল। সেই পরিবেশ যেন বজায় থাকে সেটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের