নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অপেক্ষার অবসান। ভোররাতে কলকাতায় এলেন লিওনেল মেসি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পদার্পণ করেন লিও। ভক্তদের জয়ধ্বনি , চিৎকার উচ্ছ্বাসে ফেটে পড়ে কলকাতা বিমানবন্দর। ফুটবল জাদুকরকে জাঁকজমকের সঙ্গে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসীরা।
মেসির সঙ্গে কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। তোলা হচ্ছিল সেলফি , ভিডিও অনেককিছুই। শুক্রবার রাতে জনগণের ঢল দেখার মতো ছিল বিমানবন্দরে। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষায় ছিলেন ছোটরাও। কড়া নিরাপত্তার মধ্যে তিনি কার্গো গেট দিয়ে নিজের গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।
মেসির আগমনের তিন ঘণ্টা আগে থেকেই যুবভারতীতে নেমেছে ভক্তের ঢল। প্রশাসনের পক্ষ থেকে তারকার নিরাপত্তার উদ্দেশ্য এছাড়াও বিশৃঙ্খলতার কথা ভেবে ভার্চুয়ালি মূর্তি উন্মোচনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১০:৩০ টার মধ্যে সেই কাজ সারবেন লিও। ১:০৫ অবধি যুবভারতীতে সময় কাটাবেন। এরপর সেখান থেকে বেরিয়ে যাবেন।
মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া'। কোণঠাসা এই কর্মসূচিতে বিশ্রামের জায়গা একেবারেই নেই। মাত্র কয়েক ঘণ্টা কলকাতায় থাকবেন লিও। মেসির সঙ্গে যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। থাকবেন মুখ্যমন্ত্রী, শাহরুখ, সৌরভেরাও। সেই উদ্দেশ্যে মোট ২০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের