নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোররাতে দমদম বিমানবন্দরে আগুন। এটিসি বিল্ডিংয়ের তিনতলায় হঠাৎ দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন, ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। মুহূর্তে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিংয়ে আগুন লাগায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার ভোর তখন প্রায় ৪টে। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিনতলা থেকে আচমকাই আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। চোখের পলকে আগুনের তীব্রতা বাড়তে থাকে। বিল্ডিংয়ের একাংশ দাউদাউ করে জ্বলতে শুরু করার পাশাপাশি চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটিসি বিল্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগায় স্বাভাবিকভাবেই তৈরি হয় উদ্বেগ। কারণ, এই বিল্ডিংয়ের আটতলা থেকে নিয়ন্ত্রণ করা হয় বিমান চলাচল। রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে আকাশপথে বিমানের গতিপথ ও অবতরণের ক্ষেত্রে এটিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখেন এটিসির আধিকারিকরা। প্রাথমিকভাবে দমকলের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটিসি বিল্ডিংয়ে লাগানো তেরঙ্গা টুনি লাইট থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের