নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভিন রাজ্যে কাজে গিয়ে ফের অস্বাভাবিক মৃত্যুর শিকার হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। অসমের গোয়ালপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বাঙালি বিদ্বেষের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।
মৃতের নাম হিমাঙ্কর পাল। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ভাইঐরথানা গ্রাম পঞ্চায়েতের কুশরামারি গ্রামের বাসিন্দা। শনিবার অসমের গোয়ালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার খবর প্রকাশ্যে আসে রবিবার। পরিবারের অভিযোগ, বাঙালি পরিচয়ের কারণেই পরিকল্পিতভাবে হিমাঙ্করকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর ধরে অরুণাচল প্রদেশে কাজ করতেন হিমাঙ্কর। সম্প্রতি বাড়ি ফিরে কিছুদিন থাকার পর ফের কাজের খোঁজে অরুণাচল প্রদেশে যান তিনি। সেখানে কাজ না পেয়ে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক পরিণতি ঘটে।
মৃতের বাবার অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাঙালি পরিচয়ের কারণেই পরিকল্পিতভাবে হিমাঙ্করকে খুন করা হয়েছে। বিজেপি শাসিত অসমে বাংলায় কথা বলার অপরাধে অত্যাচার চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের