নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিদিনের মতোই অফিস টাইমে ফের নাজেহাল যাত্রীরা। ইয়েলো লাইন চালুর পর ব্লু লাইনে ভিড় ক্রমশ বেড়েই চলেছে। ফলে প্রতিটি কোচে ঠাসাঠাসি, বন্ধ হচ্ছে না দরজা। স্বাভাবিকভাবেই ভোগান্তি তীব্রতর হচ্ছে নিত্যযাত্রীদের।
সূত্রের খবর, যাত্রীদের নিত্য যাতায়াত আরও আরামদায়ক করে তোলার জন্য শহরে চালু হয়েছে একাধিক মেট্রো পরিষেবা। কিন্তু সেই আরাম কার্যত হারামে পরিণত হয়েছে যাত্রীদের জন্য। মেট্রোয় সমস্যা যেন সাধারণ মানুষের জন্য এক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও মেট্রোর লাইনে জল জমছে তো কখনও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। রোজের মতন সপ্তাহের শুরুতেও দেখা গেল সেই একই চিত্র।
মঙ্গলবার সকাল থেকে মেট্রোর জন্য ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। ব্লু লাইনে যাত্রী চাপ এতটাই বেড়ে যায় যে ভিড়ের চাপে দরজা বন্ধ করতেই হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বহু ক্ষেত্রে সময় মতো ছাড়তে পারেনি ট্রেন। দমদম মেট্রো স্টেশনে ভিড় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন রেলকর্মীরা। অতিরিক্ত ভিড়ের চাপে প্রতিটি কোচে ঠাসাঠাসি। যার জেরে বন্ধ হচ্ছে না মেট্রোর দরজা। ফলত, অফিস টাইমে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে বিরক্তি বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের