নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজের ঘর ভবানীপুর থেকে প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলায় অহীন্দ্র মঞ্চে কর্মীসভার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। এই সভা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
চেতলার অহীন্দ্র মঞ্চে সন্ধ্যা ৭টা নাগাদ এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের সমস্ত তৃণমূল কাউন্সিলররা। সভায় নির্বাচনী রণকৌশল নির্ধারণের পাশাপাশি ভবানীপুরে প্রচারের দিকনির্দেশও দিতে পারেন দলনেত্রী। ইতিমধ্যেই এলাকায় মুখ্যমন্ত্রীর নামে ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তা। দীর্ঘদিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
কয়েকদিন আগেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রচারের রূপরেখা ঠিক করে দিয়েছেন। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দুয়ারে দুয়ারে জনসংযোগ জোরদার করতে, প্রয়োজনে এক বাড়িতে একাধিকবার যাওয়ার কথাও বলা হয়েছে। এই কেন্দ্রেই মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে ভোটের আগে ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে।
কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন শমীক ভট্টাচার্য
বৃহস্পতিবার ধৃত আইনজীবীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়
আদালতের নির্দেশে খুশির হাওয়া তৃণমূলে
ভোটের মুখে বড় চাল বিজেপির
SIR এ ১৪২ ধারায় বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের
ভোটারদের নিরাপত্তায় জেলায় জেলায় টহলদারি পুলিশের
কমিশনের বক্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
রাজ্যবাসীর মঙ্গল কামনা মুখ্যমন্ত্রীর
ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক
২৪ এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন
প্রতীক জৈনের বউ ও ভাইকে তলব করা হয়েছে
ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মঙ্গলবার রাত ৮ টায় ভার্চুয়াল বৈঠক অভিষেকের
১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়