নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার সকালে হঠাৎই আগুন আতঙ্ক শহরের বুকে। ভবানীপুরের চন্দ্রমাধব রোডে ব্যাটারি চালিত গাড়ির শোরুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, চক্রবেড়িয়ায় জাস্টিস চন্দ্রমাধব রোডে ব্যাটারি চালিত গাড়ির এক শোরুমে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে বন্ধ শোরুম থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় ভিড় জমায় মানুষজন। ওই শোরুমেই মজুত ছিল একাধিক ব্যাটারি চালিত স্কুটার। আগুনের তীব্রতায় অন্তত ১০টিরও বেশি স্কুটার সম্পূর্ণরূপে পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন সর্ম্পূণরূপে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। চারতলা আবাসনে শোরুমের ওপরতলায় আবাসিকরা থাকেন। ফলত, শোরুমে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় আবাসিকদের মধ্যে। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের