নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ মন্তব্যের প্রেক্ষাপটে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তার বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে তিনি জানান, এই কেন্দ্র বহু ভাষা, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মিলনের স্থান। এটা বিজেপিরই জায়গা এবং তারা এটি ধরে রাখবে।
সূত্রের খবর, কালীপুজো উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বহিরাগত বাড়ছে বলে মন্তব্য করেন। সেই ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র থেকে রবিবার জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,' আমাদের তথাগত রায়, শিক্ষাবিদ, ত্রিপুরার রাজ্যপাল ছিলেন। ২০১৪ সালে তিনি এখান থেকে ৪০০ ভোটের লিড পান। ভবানীপুরে নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধ তার মাঝে মিলন ঘটে।'
তিনি আরও বলেন, ' ভবানীপুরে শিখ, সিন্ধি, মাড়োয়ারি, বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাতি, রাজস্থানের সব জেলার মানুষ রয়েছেন। সেই সঙ্গে বাঙালিরাও আছেন। ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালিরাও রয়েছেন। বর্ধিষ্ণু পরিবার এবং শিক্ষিত মানুষও রয়েছেন। এই বহুবর্ণ, বহুভাষিক সমাজ ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ বানিয়েছে। এটা বিজেপির জায়গা। অতএব এই জায়গা ধরে রাখার কাজ করবে বিজেপি।'
এদিন মঞ্চ থেকে BLO দের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, 'কাল SIR-এর ঘোষণা করতে পারে কমিশন। আপনারা প্রস্তুত থাকুন। বাড়ি বাড়ি BLO-রা যাবেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র। BLO-রা চাপে থাকবেন। ভয় পাবেন না। চারটি WBCS অফিসার সাসপেন্ড হয়েছে। এফআইআর পেন্ডিং। আরও দুজন সাসপেন্ড হওয়ার পথে। বিচার-বিবেচনা চলছে। আগে এসব করেনি কমিশন। কারণ এর আগে নির্বাচন কমিশনটা মমতার একজন পায়দাস ওখানে সিইও ছিল। ভাবেছিল রাজীব সিনহার মতন এদেরকেও নিজের হাতে রাখবে।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের