নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাক্ষ্যপ্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়ায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মারধরের জেরে গুরুতর আহত হন বিরোধী দলের কর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন দুজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনেই NIA সাক্ষী হওয়ায় তাদের খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বিরোধী দলের।
সূত্রের খবর , কাজ সেরে বাড়ি ফেরার পথে পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি গলিতে দুজনের ওপর হামলা চালানো হয়। আহতদের নাম দেব যাদব , রবি বর্মা। দুজনেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর বোমা হামলার সাক্ষী। রবি বর্মা প্রিয়াঙ্গুর গাড়ি চালক। ঘটনায় সবথেকে বেশি আহত হয়েছেন রবি বর্মা। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ , এর আগেও শাসক দলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এবার সাক্ষীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিজেপি কর্মী রবীন্দ্র প্রসাদ চৌধুরী ওরফে রবি জসওয়াল জানিয়েছেন , "দলের কাজ শেষে প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি থেকে ফিরছিলেন রবি বর্মা , দেব যাদব। তারা বেরোতেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। সকলেই চেনা। অমিত প্রসাদ, বাবলু সাউ, গনেশ তাঁতী সহ কয়েকজন দুষ্কৃতি দেব যাদব ও রবি বর্মাকে ওপর ইট, পাথর নিয়ে চড়াও হয়। তাদেরকে বেধড়ক মারধর করে। যেহেতু ওরা NIA-র সাক্ষী তাই ওদেরকে খুন করার চক্রান্ত চলছে। তৃণমূল বরাবরই ওদের দোষ ঢাকার চেষ্টা করে। জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে সব প্রমাণ লোপাটের চেষ্টা চালায়। এবারও তাই করছে। আবার উল্টে পুলিশ রবি বর্মাকে থানায় নিয়ে গিয়েছে। পুলিশকেও কিনে নিয়েছে তৃণমূল।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা